আলফাডাঙ্গায় উন্নত জাতের ফসল উৎপাদনে মাঠ দিবস

ফরিদপুরের আলফাডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে পানি সাশ্রয়ী উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুন) বিকালে গোপালপুর ইউনিয়নের চান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় কে.এম.সি পানি ব্যবস্থাপনা দলের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা প্রদান করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

স্থানীয় পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক, রাজু আহমেদ, তপন কুমার বিশ্বাস, স্থানীয় পানি ব্যবস্থাপনা দলের সদস্য মান্নান ফকির ও হোসনেআরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর আমির হোসেন খান, কমিউনিটি ফ্যাসিলিটেটর শওকত আহমেদ, উৎপল হাজরা ও খাদিজা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে বিশেষ করে ব্রি-ধান-৫৮ চাষাবাদ করে উচ্চ ফলন নিশ্চিতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তিনজন কৃতি কৃষককে পুরস্কৃত করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর