করোনায় একদিনে আক্রান্ত বেড়েছে অনেক, মৃত্যু অল্প কমেছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৩৬ জন মারা গেছেন। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৩৭ জন। বুধবার (০৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মতে, দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জন। আর আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন।

তাছাড়া, একদিনে নতুন করে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৬৭ জন। এখন পর্যন্ত মোত সুস্থ রোগীর সংখ্যা ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

একদিনে মোট ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১২.৩৩ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর