শতবর্ষী স্কুল মাঠের সৌন্দর্য্য ফেরাচ্ছে শহীদ আওয়াল স্মৃতি সংঘ
নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী এম,কে,সি,এম হাই স্কুল মাঠ দীর্ঘ দিন ধরে অবকাঠামোগত উন্নয়ন সহ মাঠের সৌন্দর্য রক্ষার্থে কাজ করে যাচ্ছে শহীদ আওয়াল স্মৃতি সংঘ নামে একটি সংগঠন।
বিগত দিন থেকেই আওয়াল স্মৃতি সংঘ এই মাঠের মেরামত কার্যক্রম সহ মাঠের দেখভাল অতি গুরুত্বের সাথে দেখাশোনা করে আসছে। মাঠের গর্ত থেকে শুরু করে,ফুটবল খেলার গোলবার, ক্রিকেট মাঠের পিচ সহ মাঠের পানি নিস্কাশন ব্যবস্থা ইত্যাদি কাজে সংগঠনটি বিনা পারিশ্রমিক সেবা দিয়ে যাচ্ছে।
এই মাঠের পুরনো ঐতিহ্যের কথা স্মরণ করে সংগঠনটি একে একে মাঠের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবার পরিবেশের বিরুপ প্রভাব ঠেকাতে বৃক্ষরোপন এর প্রয়োজনীয়তা উপলদ্ধি করে সংগঠনটি এম,কে,সি, এম মাঠের চার পাশে কৃষ্ণচুড়া ফুলের গাছ লাগানোর উদ্দ্যোগ নিয়েছে। এর ফলে এই মাঠের মনোরম পরিবেশ ও সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে।
শহীদ আওয়াল স্মৃতি সংগঠন এর সভাপতি শেখ হোজাইফা হীরা বার্তাবাজারকে জানান, যে আমরা এই বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করে এক দিক দিয়ে পরিবেশের বিরুপ প্রভাব যেমন রুখতে যাচ্ছি, সেই সাথে মাঠের সৌন্দর্য সহ ও খেয়াল রাখছি।এই এলাকার প্রত্যকের উৎসাহ ও আগ্রহ দেখে এই মাঠের জন্য কাজ করার শক্তিটা আরো বেশি পাচ্ছি ফলে এই মাঠকে ঘিরেই এই এলাকার যুবকরা খেলাধুলা করে,তাদেরকে সুস্থ পরিবেশ, সুন্দর মাঠ মনোরোম পরিবেশ ফিরিয়ে দিতে পারছি সেটা ভেবেই ভালো লাগছে। আমাদের এইরকম কার্যক্রম গুলো সামনেও সুন্দর ভাবে পরিচালনা করা হবে।
রাজেশ গৌড়/বার্তাবাজার/ই.এইচ.এম