অনিয়মের দায়ে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাবু নানা অনিয়মের অভিযোগের দায়ে চেয়ারম্যান এর পদ হারিয়েছেন।

গত রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু জাফর রিপন পিএ এর স্বাক্ষরিত একটি পত্রে তার পদটি শূণ্য ঘোষণা করে এ আদেশ দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন ওই পরিষদের ১১ জন সদস্য। এরপর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সদস্যরা।

পরে স্থানীয় প্রশাসন এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠালে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করা হয়।

চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান,”আমরা এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি, বিধি মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর