ব্রাহ্মণবাড়িয়ায় ড্যান্ডি (জুতায় লাগানো আঠা) সেবনে সুমন মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার সরাইল উপজেলার অরুয়াইল-চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রিজের নিচ থেকে তারা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমন উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সুমন মাদকাসক্ত ছিলেন। তিনি জুতায় লাগানোর আঠা (ড্যান্ডি) নেশা হিসেবে গ্রহণ করতেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর প্রায় সময় নির্যাতন করতেন।
সুমনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রতিকার চেয়ে লিখিত আবেদনও করেন তার বাবা নাসির মিয়া। সুমনের মরদেহ ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘মরদেহের পাশে জুতা লাগানোর আঠার কৌটা পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
রাসেল আহমেদ/বার্তাবাজার/পি