পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

শতবর্ষের ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর আড়াই টার সময় কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপি এক প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে।

প্রতিবাদ মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে সড়কের গিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন।

এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, শতবর্ষের ঐতিহ্যাবাহী এই সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম সারা বাংলাদেশে রয়েছে। এই কলেজের অনেক শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার জনসভা করেছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের অভিভাবক কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আজ কলেজের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন।

বর্তমানে দায়িত্বরত অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই অধ্যক্ষ দীর্ঘ সময় কলেজেল দায়িত্ব পালন কালে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে চেকের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমান অর্থ উত্তলন করে সেই অর্থ আত্মসাত করেছে বলে জানা গেছে। সাধারণ শিক্ষার্থীদের কলেজ তহবিলের জমাকৃত অর্থ তিনি আত্মসাত করে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন। তিনি শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানি নয় গোটা শিক্ষক সমাজের মুখে কালিমা লেপন করেছেন।

এই ধরনের দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ শিক্ষা মন্ত্রনালয়সহ প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনসহ দ্রুত তাকে এই কলেজ থেকে অপসারনের দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে তার বিরুদ্ধে আনিত অর্থ আত্মসাতের আনিত দুর্নীতির অভিযোগের তদন্ত করে আত্মসাতকৃত অর্থ কলেজে তহবিলে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর