ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমায় খোয়াব দেখছে: সেতুমন্ত্রী
ক্ষমতায় যেতে মির্জা ফখরুলরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (০৯ জুন) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সরকারি বাসভবন থেকে অনলাইনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় তামাশা ছিলো। দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে বিএনপি ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল। বিচারপতিদের বয়স বাড়িয়ে বিএনপি দলীয় লোক এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিল। সেই পরিস্থিতিই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টির মূল কারণ।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে গণতন্ত্রের বিকাশে বিএনপি কী ভূমিকা রেখেছে জাতি তা জানতে চায়। সম্প্রতি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
বার্তা বাজার/এসজে