চট্টগ্রামের লোহাগাড়ায় দূরারোগ্য রোগে আক্রান্ত ৪ রোগীর মাঝে ২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ টাকা দেয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু।
চেক পাওয়া ব্যক্তিরা হলেন- লোহাগাড়া সদরের বরকত আলী পাড়ার রাসেল উদ্দিনের পুত্র আরিফুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি পুর্ব হাজারবিঘা এলাকার আমিন উল্লাহর স্ত্রী রেহেনা আকতার, বড়হাতিয়া ইউনিয়নের গন্যার পাড়ার আবুল হোসেনের স্ত্রী পারভিন আকতার, কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মৌলানা পাড়ার সমশুল আলমের পুত্র আবদুল মন্নান
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সুত্র জানা যায়, দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেয়া হয়।
আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে ৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আবদুল করিম/বার্তাবাজার/পি