হাছান-কাদেরদের কথায় এখন ঘোড়াও হাসে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই দুই নেতার কথা শুনে এখন ঘোড়াও হাসে বলে তিনি মন্তব্য করেছেন। নতুন উপায়ে বিএনপিকে নিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টায় এই দু’জন রত আছেন বলেও তিনি উল্লেখ করেছেন।

বুধবার (০৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে ফখরুল বলেন, তারা কী যে বলে নিজেরাও জানে না। তারা মিথ্যা বলে। অবলীলায় ঠান্ডা মাথায় হাছান মাহমুদরা বিএনপিকে নিয়ে মিথ্যা বলেন।

নিজদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এমনি এমনি ক্ষমতায় কেউ এনে দেবে না। স্বৈরাচারী কায়দায় বর্তমান সরকার ক্ষমতা আঁকড়ে আছে। নির্বাচনে তারা জয়ী হতে পারবে না জেনেই ক্ষমতাসীনরা নির্বাচন নির্বাচন খেলা করে নিজেরাই জয়ী হয়ে বসে আছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর