পাকুন্দিয়ায় ৩৬ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার ও আদালতে চার্জশিট দাখিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ব্যাটারি চালিত আটো রিকসা চুরির ঘটনায় মামলা দায়ের করার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এছাড়া দুই জন আসামিকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

দুই চোর হচ্ছে, উপজেলার দরদরা এলাকার আল আমিনের ছেলে রুবেল মিয়া (২৪) ও গান্দারচর এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল মিয়া (২৫)। বুধবার (৯ জুন) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান এ তথ্য জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান জানান, সংঘবদ্ধ চোরেরা পাকুন্দিয়া বাজার থেকে গত ৫ জুন কৌশলে একটি ব্যাটারি চালিত খয়েরী রঙের অটোরিকশা চুরি করে নেয়। এ ঘটনায় আটো রিকশার মালিক মরুরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ আবু সাহিদ মিয়া বাদী হয়ে গত ৭ জুন সোমবার বিকেল সাড়ে চারটায় দরদরা গ্রামের আল আমিনের ছেলে রুবেল মিয়া ও গান্দারচর এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল মিয়ার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় অভিযোগ দাখিল করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) এর নির্দেশে থানায় মামলা রেকর্ড করার পর অভিযান চালিয়ে চুরি হওয়া (ব্যাটারি সহ) আটো রিকশা উদ্ধার করা হয়। এসময় চোর দরদরা গ্রামের আল আমিনের ছেলে রুবেল মিয়া ও গান্দারচর এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার গ্রেপ্তারকৃত ২ চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং ৩৬ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে বুধবার (৯ জুন) চোরদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। যা কিশোরগঞ্জ জেলার মধ্য সবচেয়ে কম সময়ের মধ্য চার্জশিট দাখিল।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর