ইছামতি নদী খনন কাজ করার দাবিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও
হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক পাবনার ইছামতি নদী পুনঃ খনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে।
আজ বুধবার সকাল ১১ টায় জেলা পানি উন্নয়ন বোর্ড’র কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন।
ঘন্টাব্যাপী পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচির আয়োজন করেন ইছামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আন্দোলন সাথে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধার আবুল কালাম আজাদ, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পাবনা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো শত বছরের ঐতিহ্যবাহী এই ইছামতি নদী পুনঃ খননের। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরে সরকার ইছামতি নদী পুনরুজ্জীবতি করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়া এই নদীর খনন ও উচ্ছেদ কাজের তেমন কোন অগ্রগতী নেই বল্লেই চলে। এই খনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা ভাবে কাজ করে নদী খনন দেখাতে চাইছেন। সরকারের এই উন্নয়ন নদী খনন কাজ নিয়ম মাফিক না করে নিজেদের উচ্ছামত কাজ করে অর্থ উত্তোলন করার পায়তারা করছে তারা। এই কাজের দেখ ভালের দায়িত্বে থাকা পাবনা পানি উন্নয়ন বোর্ড কোন রকমের নজর দারি করছে না। তাই হাইকোর্ট এর দেয়া নির্দেশ মোতাবেক আর নদী খননের দরপত্রের নিয়ম অনুযায়ী পরিকল্পা মাফিক নদী খনন করার জন্য প্রশাসনের সুদৃষ্ঠি প্রত্যাশা করেন আন্দোলনকারীরা।
পরে পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী কাছে আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করেন।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি