গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেদী হাসান নামে কৃষক লীগের এক নেতার বাড়ি থেকে টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে টাইম বোমাটি উদ্ধার করা হয়।
মেহেদী হাসান দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, ‘সকালে মেহেদী হাসানের একটি নির্মাণাধীন ইটের ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে বস্তুটি সক্রীয় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘বস্তুটি দেখতে টাইম বোমা আকৃতির মতো। ধারণা করা হচ্ছে এটি টাইম বোমা। পুরো ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।’
সুমন মিয়া/বার্তাবাজার/পি