রাজধানীতে দেয়াল ধসে শিশু নিহত

রাজধানীর মিরপুরে পুরনো ভবনের সীমানা প্রাচীর ধসে নাজমা আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) দিনগত রাতে মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (০৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ইনচার্জ মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার চাচা মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাতে তাদের বাসার পাশে একটি পুরনো চারতলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল নাজমা। এখন দেয়ালটির রকটি অংশ ভেঙে নাজমার মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রাত ৩টার দিকে সে মারা যায়।

মোবারক হোসেন জানান, নাজমার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বন্দ-উশান গ্রামে। পেশায় রিকশাচালক বাবা জিন্নাত আলীর এক ছেলে ও তিন মেয়ের মধ্যে নাজমা দ্বিতীয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর