উত্তাল যমুনায় নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার, চলছে উদ্ধারকাজ

সিরাজগঞ্জের চৌহালী এলাকায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁক হওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ হওয়া একজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (০৮ জুন) সন্ধ্যার দিকে উপজেলার জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে ঘটা এই দুর্ঘটনায় নিহতরা হলেন- তাহমিনা খাতুন (৪) ও তার ৪ মাস বয়সী বোন তাসলিমা। তারা উভয়ই শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

জানা যায়, মঙ্গকবার সন্ধ্যায় স্থানীয় জোতপাড়া নৌঘাট থেকে কাঁঠালবাহী একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ১৫ জন রওয়ানা হন শাহজাদপুরের বানতিয়ার এলাকায়। প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে দেড় কিলোমিটার গিয়েই নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। এ সময় শিশু তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর পরই তাসলিমার ছোট বোনের মরদেহও উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে চৌহালি থানার ওসি রফিকুল ইসলাম জানান, এখনও উদ্ধারকাজ চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর