টাঙ্গাইলের কালিহাতীতে জুয়া খেলার সময় ২৫ হাজার ৬০০ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংহটিয়া গ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হাওড়াপাড়া গ্রামের মৃত আদুর ছেলে সায়েদ আলী (৪৫), গোপালপুর গ্রামের মৃত আসক আলীর ছেলে জুলহাস (৪৪), শিহরাইল গ্রামের মৃত বিশার ছেলে ফজলু মিয়া (৩৫) ঐ মৃত শাহজাহানের ছেলে মঞ্জুরুল (৪৫), বানিয়াফৈর গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে মুক্তার হোসেন (৫২), নারানদীয়া দৌলতপুর গ্রামের আঃ খালেকের ছেলে মেছের আলী (২৬)।
এসময় জুয়া খেলার আসর থেকে নগদ ২৫ হাজার ৬০০ টাকা এবং এক বান্ডেল তাসসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা নিজেরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছিল। তাদের বিরুদ্ধে কালিহাতি থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি