টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুন) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। রুহুল আমিন ঘাটাইল উপজেলার লাভলু মিয়ার ছেলে।
সখীপুর থানার উপ-পরির্দশক শাহিনুর আলম এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, রুহুল আমিন একজন মানসিক রোগী। সে প্রায়ই বাড়ির বাহিরে থাকতো আবার আসতো। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল।
স্থানীয় জবান আলী বলেন, আমি প্রতিদিন মাদলা খালে জাল দিয়ে মাছ ধরি। আজ সকালে জাল থেকে মাছ ছাড়াতে যাই। গিয়ে দেখি জালে মাছের পরিবর্তে লাশ আটকা পড়েছে।
ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রুহুল আমিন প্রায়ই ইন্দারজানি বাজারে আসতো। সে একজন মানসিক রোগী ছিল।
হাসান সিকদার/বার্তাবাজার/পি