পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া ফোনটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ফোন এখনও পাইনি। তবে পুলিশ জানিয়েছে মোবাইল যে নিয়েছে তার খোজ মিলেছে। আশা করি খুব শিগগিরই পেয়ে যাব।
তিনি বলেন, আমার হারিয়ে যাওয়া ফোনের একটি আপডেট রয়েছে। যে ব্যক্তি আমার মোবাইল ছিনতাই করেছে তার নাম ঠিকানা পুলিশ পেয়েছে। সে লোক আন্ডারগ্রাউন্ডে রয়েছে। তাকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে, আশা করি খুব দ্রুত তাকে ধরে ফেলবে।
বার্তাবাজার/ই.এইচ.এম