এফবিআইয়ের অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে কয়েকশ’ অপরাধী গ্রেপ্তার

এফবিআইয়ের একটি অ্যাপ ব্যবহারের করে বিশ্বজুড়ে কয়েকশ’ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮টি দেশ থেকে মাফিয়া, মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হয়। শুধুমাত্র অস্ট্রেলিয়া থেকেই গ্রেপ্তার হয়েছেন ২২৪ জন। প্রতিহত করা হয় সম্ভাব্য ২০টি খুনের ঘটনা।

অ্যানম নামের একটি অ্যাপ সন্ত্রাসিদের মধ্যে ছড়িয়ে দেয়া হয়। তবে, গোপনে পুলিশ সেটিতে প্রবেশ ও নজরদারি চালাতে পারতো। বিশ্বব্যাপী সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান একটি বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

এনক্রিপ্টেড বার্তা সুবিধা দেয়া এই অ্যাপটি প্রাথমিকভাবে বড় অপরাধীরা ব্যবহার করায় পরবর্তীতে ছোট অপরাধীরাও এর দিকে ঝুঁকে পড়ে। অ্যাপটি ব্যবহার করলে ইমেইল ও ফোনকল আসার কোনও ঝুঁকি ছিলো না। শুধুমাত্র একই প্লাটফর্ম ব্যবহারকারীরা নিজেদের মধ্য বার্তা আদান প্রদান করতে পারতো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর