সাতক্ষীরার তালায় র্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প সময় ও খরচে র্যাপিড এন্টিজেন টেস্ট এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট এর কার্যক্রম উদ্বোধন করেন এ্যাড: মোস্তফা লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারিফ উল হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব সরদার,আবাসিক মেডিকেল অফিসার ডা:মোঃ আব্দুল্লাহ আল আমিন সোহান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: শাহরিয়ার আল মেহেদী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব সরদার জানান সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সোমবার(৮ইজুন) করোনার স্যাম্পল কালেকশন করা হয়েছে ১৭জনের আক্রান্ত ০৯ জন। ১-৮ জুন পর্যন্ত স্যাম্পল কালেকশন করা হয়েছে ৪০ জনের।আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ যাবত পর্যন্ত তালা উপজেলায় মোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ৭৪০ জনের আক্রান্ত হয়েছে ২০০ জন,মৃত্যুবরণ করেন ৫ জন।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ই.এইচ.এম