বান্দরবানের আলীকদমে আটশ পিস ইয়াবা’সহ ছৈয়দ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) বিকাল চারটার দিকে ওই উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছৈয়দ হোসেন পেশায় একজন চা দোকানদার এবং উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক।
আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান জানায়, সোর্সের কাছ থেকে ইয়াবা মওজুদের গোপন খবর পেয়ে চৈক্ষ্যং আবাসিক বাজারে ছৈয়দ হোসেনের চায়ের দোকানে অভিযান চালান থানার উপপরিদর্শক মো. বাবুল। এসময় দোকান তল্লাশি করে আটশ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি ছৈয়দ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা কারবারির ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম