টাঙ্গাইলে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন করছেন এক সন্তানের জননী। সোমবার (৭ জুন) সকালে থেকে ওই নারী বিয়ের দাবিতে উপজেলার কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে লুৎফর রহমানের ছেলে প্রেমিক আরেফিন তানভীর (২৫) এর বাড়ীতে অনশন শুরু করে।

এ ঘটনায় প্রেমিক আরেফিন তানভীর পালিয়ে যায়। এ সময় প্রেমিকের বাড়ীতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী।

জানা যায়, প্রেমিক আরেফিন তানভীর কচুয়া বাজারের স্টুডিও ব্যবসায়ী। ওই নারী প্রায় সময় তার দোকানে যাতায়াত করতো। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর যাবৎ ধর্ষণ করে আসছে। বলে অভিযোগ ওই নারীর।

এখন প্রেমিক আরেফিন তানভীর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেন ওই
নারী।

ওই নারী বলেন, আমি মরে গেলেও এই বাড়ীতেই থাকবো। আরেফিন তানভীর আমাকে বিয়ে না করলে আমি এই বাড়ীতেই আত্মহত্যা করবো।

কালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম.কামরুল হাসান বলেন, মেয়েটি বিবাহিত ও এক সন্তানের জননী। এ কারণে আমি মেয়েটিকে তার নিজ বাড়ীতে চলে যেতে বলেছি। দুই পরিবারের সাথে কথা বলে ভাল একটা সিদ্ধান্ত নেবো। তবে মেয়েটি আমার কথা রাখেনি। সে ওই ছেলের বাড়িতেই অবস্থান করছে। ছেলের বাবা, মা খাওয়া দাওয়া দেয়াসহ সার্বিক খোঁজ খবর রাখছেন। এ স্বত্তেও মেয়েটিকে পাহাড়া দেওয়ার জন্য আমি একটা গ্রাম পুলিশকে দায়িত্ব দিয়েছি।

বিষয়টি পুলিশকে অবগত করাসহ স্থানীয় ইউপি সদস্যকে সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে। তবে ঘটনাস্থল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শামছুল আলমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর