নবীকে অপমানকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্যে থাপ্পর (ভিডিওসহ)
কিছুদিন আগে নবী মোহাম্মদ (সা.)-কে অপমান করে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। এবার নিজ দেশের দক্ষিণ-পূর্বাচঞ্চলে সফরে গিয়ে এক ব্যক্তির থাপ্পর খেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দেশটির ভ্যালেন্স শহরের বাইরের এলাকা তেইন-এল’হারমিটাজের ভ্রমণে যাওয়ার পর তিনি একটি বেষ্টনির দিকে হেঁটে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল উপস্থিত ব্যক্তিদের সাথে করমর্দন।
তখন বেষ্টনির অপর প্রান্তে থাকা এক ব্যক্তির সাথে করমর্দন করার জন্য হাত বাড়ান ম্যাঁক্রো ওই ব্যক্তিই তার মুখে থাপ্পড় বসিয়ে দেন। পরে কর্মকর্তারা এসে তাকে সরিয়ে নিয়ে গেছে।
এই ঘটনায় দু’জনকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। ম্যাঁক্রোকে যখন থাপ্পড় দেওয়া হচ্ছিল, তখন ‘ম্যাঁক্রোবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।
ফ্রান্সের রাজনীতিবিদরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। দেশটির বামপন্থী নেতা জিন লুস মেলেকন্স টুইট করে লিখেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করছেন।
বার্তা বাজার/এসজে