সাতক্ষীরার প্রতাপনগরে জেলা পুলিশের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্দোগে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রতাপনগর ইউনিয়নের লস্করী খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নগদ অর্থ ও ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।
২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ প্রতাপনগর ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে সাতক্ষীরা জেলা পুলিশ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও পিপিএম(বার) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।
উদ্বোথনকালে তিনি বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের উদ্দোগে জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যের অর্থায়নে একটি তহবিল গঠন করা হয়। এটি সাতক্ষীরা জেল পুলিশের পক্ষ থেকে ঘুর্নিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সামান্য উপহার মাত্র। আমরা প্রতাপনগর ইউনিয়নের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত ১০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদানের ব্যবস্থা করেছি। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এসময় তিনি বেশ কয়েকটি হতদরিদ্র পরিবারের হাতে ৫০০ শত টাকা করে নগদ অর্থ তুলে দেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব এস.এম. জামিল আহমেদ এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মাদ গোলাম কবির, উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১০ নং প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ০৯ নং আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন সহ ইউপি সদস্য বৃন্দ।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ই.এইচ.এম