মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া ব্লকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. খুরশীদ আলম। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই, আবিরপাড়া ব্লকের উপ-সহকারী কর্মকর্তা শামিম হোসাইন সহ ইউনিয়নের কৃষক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম