টাঙ্গাইলের সাগরদিঘী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) বিকালে উপজেলার সাগরদিঘী বাজারের ভালুকা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। মানবন্ধনে বক্তারা বলেন, সাগরদিঘী বাজারের প্রধান দুটি রাস্তা, ঘাটাইল রোডের ২’শ এবং ভরাডুবা রোডের ২’শ মিটার যা একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে।

এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে তারা রাস্তা সংস্কারের দাবি জানান। এ সময় বক্তব্য দেন- স্থানীয় আওয়ামীলীগ নেতা জিন্নাত আলী, আরমান, রহমান মাস্টার, রিয়াজ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল, সুহেল, ছাত্রলীগ নেতা তাহসার সোহাগ প্রমূখ।

উত্তম আর্য্য/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর