রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে বিপ্লব দেবনাথ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বিপ্লব জেলা শহরের বিনোদপুরের ভাজনচালা গ্রামের মৃতঃ দুলাল চন্দ্র দেবনাথের ছেলে।

মঙ্গলবার (৮জুন) দুপুরে শহরের লোকশেড বন্ধভূমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশন পার হয়ে জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় পৌছলে বিপ্লব দেবনাথ কাটা পরে এবং ঘটনাস্থলেই নিহত হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আসাদ জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করার পরে মরদেহটি উদ্ধার করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর