করোনায় রাজশাহী মেডিকেলে ১৬ দিনে ১১৭ জন মারা গেছেন

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ মে থেকে মঙ্গলবার (০৮ জুন) পর্যন্ত মোট মারা গেছেন ১১৭ জন।

মঙ্গলবার (০৮ জুন) মারা গিয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকি ৫ জনের দেহে করোনার উপসর্গ ছিল বলে জানা গেছে। মঙ্গলবার (০৮) সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৪ জনের বাড়ি রাজশাহীতে। এ ছাড়া, ১ জন পাবনার ও ৩ জন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। ৩ জন করোনা পজিটিভ ছিলেন। তাদের ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও ১ জনের বাড়ি রাজশাহীতে।

রামেক হাসপাতাল থেকে পাওয়া তথ্য মতে, ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ২৯ মে ২ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন সর্বোচ্চ ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন মারা গেছেন।

এছাড়া হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি আছেন এখনও ২৫৭ জন। এদের মাঝে রাজশাহীর ১২৭, চাঁপাইনবাবগঞ্জের ১০২, নাটোরের ১১, নওগাঁর ৯, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৩ ও জয়পুরহাটের ১জন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৮ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর