জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় ঝলসে গেলো গৃহবধূর মুখ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি-জমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূর মুখ ঝলসে গেছে । গত সোমবার (৭ জুন) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নে ঘটে এ ঘটনা।
আহত ঐ গৃহবধূর নাম জামিলা বেগম(৩২)। তিনি উপজেলা কাশিপুর ইউনিয়নের অনন্তটুর গ্রামের রহিমুদ্দিরের স্ত্রী।রাতেই ওই দগ্ধ গৃহবধূকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে,
পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।
দগ্ধ হওয়া ঐ গৃহবধূর স্বামী রহিমুদ্দিন জানান, তাদের একখন্ড জমি নিয়ে গ্রামের ভজু মুন্সির সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে আটকিয়ে তার ছেলে আমিনুল ইসলাম ও তার ছেলে মানিক মিয়া মারধর করে। তার চিৎকারে স্ত্রী এগিয়ে আসলে তার মুখে বিষাক্ত কেমিক্যাল ছুরে মারে
প্রতিপক্ষরা ।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাসলিমা খাতুন বলেন, তাৎক্ষণিকভাবে রোগীকে দেখে মনে হচ্ছে কেমিক্যাল বার্ন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে পাঠিয়েছি ।
ফুলবাড়ী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান,আমরা মৌখিক অভিযোগ পেয়েছি,
বিষয়টির সত্যতা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।
সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম