বগুড়ার নন্দীগ্রামে জায়গা নিয়ে বিরোধে দু’পক্ষের মারপিট ঘটনায় ১৩ জন আহত হয়েছে। বিরোধের জেরধরে সোমবার (৭ জুন) বেলা আনুমানিক ১ টার দিকে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট ডেরাহার গ্রামের হারেজ আলীর ছেলে আব্দুর রশিদের সাথে আহাম্মদ আলীর ছেলে আব্দুস সামাদ ও ওয়ারিশদের ৯ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
আহতরা হলেন- আব্দুস সামাদের পক্ষের মোজাফ্ফর (৪০), লাইলী বিবি (৪২), মনোয়ারা খাতুন (৩৫), ফাতেমা
(৪৫), হাসেন আলী (৪৩), মনোয়ারা বিবি (৪৫), মিতু খাতুন (২৪), শরিফুল (২৮) ফেনসি বিবি (৩৫), শাহীন (৩০), শাকিল (২২), ফেরদৌস (৩৮) ও শাহনাজ (৫০)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আদালতে মামলা চলছিল জমির মামালা। এ বিষয়ে থানায়
অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাজমুল হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম