বিবিসি-গার্ডিয়ানসহ বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট অচল

হঠাৎ করেই চলছে না সারাবিশ্বের অনেক নামকরা আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইট। মঙ্গলবার (০৮ জুন) বিকাল ৪টা ৫০ মিনিট থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাইটগুলো কাজ করছে না।

ওয়েবসাইটগুলোর পাতা খুলতে গেলেও Error 503 মেসেজ দেখানো হচ্ছে হোমপেজে। এমন সমস্যা এর আগে কখনও দেখা যায়নি বলে জানাচ্ছে সাইবার বিশেষজ্ঞরা।

সাইট গণ্ডগোলের এই তালিকায় আছে নিউইয়র্ক টাইমস, বিবিসি নিউজ, ফিনান্সিয়াল টাইমস, দ্যা গার্ডিয়ান-এর মত সারা বিশ্বে জনপ্রিয় আন্তর্জাতিক ওয়েবসাইটগুলো।

উল্লেখ্য, 503 সার্ভিস অ্যাভেলেবেল মেসেজটির অর্থ সংশ্লিষ্ট ওয়েবসাইটের সার্ভারটি গ্রাহকের পছন্দ অনুযায়ী পাতাটা খুলতে অক্ষম। সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে।

যদিও এক্ষেত্রে ঠিক কী কারণে একাধিক ওয়েবসাইটেরই পাতাই খুলছে না তা স্পষ্ট নয়। হ্যাকাররা ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর