পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পিরোজপুরের নেছারাবাদে জলাবাড়িতে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের দায়ে সাময়িক বরখাস্থ হওয়া সেই ইউপি চেয়ারম্যান আশিষ বড়ালের বরখাস্থাদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক চিঠির মাধমে তার বরখাস্থাদেশ প্রত্যাহার করা হয়।

জানা যায়, গত ৩০ মার্চ জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগে আসে ইউপি চেয়ারম্যান আশিষের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয়ভাবে প্রমানিত হওয়ায় এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসাথে চিঠিতে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্থ করা হবে না সে মর্মে তাকে চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। চেয়ারম্যান আশিষ বড়াল মাত্র ৬ কার্য দিবসের মধ্যে লিখিত জবাবে পক্ষে যুক্তি তুলে ধরেন।

পরে পিরোজপুর জেলা প্রশাসকের সুপারিশে স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের মনানীয় মন্ত্রীর, সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব পর্যায়ে তার লিখিত বক্তব্য পর্যালোচনা পূর্বক তাকে সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়।

ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল সাংবাদিকদের জানান, গত ৩০সে মার্চ আমার বিরুদ্ধে জেলেদের চাল নিয়ে যে গভির ষড়যন্ত্র হয়েছিল তা মিথ্যা প্রমানিত হয়েছে।

চেয়ারম্যান আরো বলেন, কিছু হতদরিদ্র লোকের মাঝে অতিরিক্ত চাল বিতরণ করেছিলাম। যেটা আমার সম্পূর্ন ব্যাক্তিগত ছিলো। সেটাকে ইস্যু করে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমার প্রতিপক্ষরা নৌকা প্রতীকে ঈর্ষান্নিত হয়ে এমন অপবাদ রটিয়েছে।

এদিকে চেয়ারম্যান আশিষ বড়ালের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন তার অনুসারিরা।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর