একদিনে আক্রান্ত ও শনাক্ত বেড়েছে আশঙ্কাজনকভাবে

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৪৪ জন মারা গেছেন। একইসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৩২২ জন।

মঙ্গলবার (০৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিমতে, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৯১৩ জন। তাছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। মোট সুস্থের সংখ্যা ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। একদিনে করোনা শনাক্তের হার ১২.১২ শতাংশ। এছাড়া এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টি।

এর আগে সোমবার (০৭ জুন) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয় ১ হাজার ৯৭০ জন। মারা যান ৩০ জন রোগী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর