পাকুন্দিয়ায় পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ ও র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিড়ির গায়ে লাগানো ৩৮০০ পিস সরকারী রাজস্ববিহীন নকল স্ট্যাম্প, চার বস্তা বিড়ি, ৩ টি মটর সাইকেল, ও চোরাই ব্যাটারি চালিত আটো রিকসা।

সোমবার (৭ জুন) দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান বার্তা বাজারকে জানান, সোমবার দুপুরে উপজেলার থানারঘাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলে বেধে চার বস্তা বিড়ি বহন করার সময় সরকারী রাজস্ববিহীন নকল স্ট্যাম্প সহ তিনজন কে আটক পাকুন্দিয়া থানায় সোপর্দ করে এবং সোমবার সন্ধা রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে আরো আটজনকে আটক করে ১১ জন আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর