পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা পটুয়াখালী’র উদ্যোগে নিদ্রাসখিনায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুঃস্থ নারী, পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরন করা হয়েছে।
আজ ২৪ জুন রবিবার বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রাসখিনাস্থ কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় দুঃস্থ নারী, পুরুষ ও শিশু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদর দপ্তরের উপ-পরিচালক (চিকিৎসা) সার্জন কমান্ডার নূর নবী। সেবা কার্যক্রম পরিচালনা করেন কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা পটুয়াখালীর এম আবু সাঈদ, সার্জন লেঃ এম ফাইজুর রহমান মিরাজ, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এসএম আবুল হাসান, গাইনী বিভাগের ডাঃ নাজনীন নাহার আয়শা। দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে স্থানীয় ৭২০ জন দুঃস্থ নারী, পুরুষ ও শিশু রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরন করা হয়েছে বলে কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা পটুয়াখালীরসার্জন লেঃ এম ফাইজুর রহমান জানান। বিনামূলে এ চিকিৎসা সেবা গ্রহনে এলাকার মানুষ কোস্ট গার্ড বাহিনীর কর্মকর্তাদের প্রশংসা করেন এবং এ সেবা কার্যক্রম অব্যাহত রাখারও দাবী করেন নিদ্রসখিনার মানুষ। #