স্বাস্থ্যবিধি মেনে আদালত পরিচালনার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নীলফামারীতে স্বাস্থ্যবিধি মেনে আদালত পরিচালনার দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৮ই জুন) দুপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এই কর্মসুচীর আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল ফারুক আব্দুল লতিফ, জেলা জজ আদালতের সাবেক পিপি ওবায়দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির পাঠাগার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সজিব, ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আজাদ ও সদস্য মামুনুর রশিদ পাটোয়ারী বক্তব্য দেন।

মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী।

বক্তারা দাবী করেন, সরকারী নানা দপ্তর স্বাস্থ্য বিধি মেনে পরিচালিত হলেও বিচার বিভাগের কার্যক্রম ভার্চুয়ালে পরিচালিত হচ্ছে। একারনে নানা সমস্যা তৈরি হচ্ছে। ভোগান্তিতে পরতে হচ্ছে সাধারণ মানুষদের। অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে আদালত পরিচালনার জন্য প্রধান বিচারপতির কাছে আহবান জানান বক্তারা।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর