লক্ষ্মীপুরে হামলা চালিয়ে পুকুরের মাছ লুট, প্রতিবাদ করায় হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে পুকুরের মাছ লুট ও পুকুরের মালিককে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় দায়ের কুপের আঘাতে মোঃ জুনায়েদ ও বায়েজিদ নামের দুই সহোদর ভাই মারত্বক জখম হয়।

আহতবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয় তারা। লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে তিনজনকে আসামী করে লক্ষ্মীপুর মডেল থানা মামলা দায়ের করে ভুক্তভোগী মোঃ জুনায়েদ। মামলার আসামীরা হল একই এলাকার আব্দুল ওহাবের ছেলে মাহবুবুর রহমান মামুন, মোস্তাফিজুর রহমান সুমন ও মোঃ হাসান।

অভিযোগ সূত্রে জানাগেছে, ঘটনাস্থল এলাকায় উভয় পক্ষের মালিকানাধীন পুকুর থেকে অপর মালিক না জানিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় এক লক্ষ টাকার মাছ গোপনে লুট করার চেষ্টা করে অভিযুক্তরা। এতে বাধা দিলে মাহবুবুর রহমানের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে দা-লোহার রড ও লাঠি-সোটা দিয়ে অতর্কিত ভাবে ভুক্তভোগীদের উপর হামলা চালায় এবং হত্যার উদ্দেশে গলা টিপে ধরে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় আসামীরা। আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি সহ লাশ গুম করার হুমকি দেয় বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, এঘটনায় ভুক্তভোগীরা থানা একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয় হবে।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর