ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন উল্টে মো. আইয়ুব আলী (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ী আইয়ুব আলী নসিমনযোগে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ওই সড়কে দেয়া গতিরোধকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে মাছভর্তি ড্রামের চাপায় ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি