আমার ছিনতাই হওয়া আইফোন এখনও পাইনি: পরিকল্পনামন্ত্রী

ছিনতাই হয়ে যাওয়ার প্রায় ১০ দিন হয়ে গেলেও এখনও আইফোন ফেরত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে শীঘ্রই ফেরত পাওয়ার আশ্বাস পেয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (০৮ জুন) জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

এর আগে গত ১ জুন মোবাইল ছিনতাইয়ের বিষিয়টি জনসম্মুখে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।

তিনি জানান, ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ কাফরুল থানায় মামলা করেছেন। তবে এক সপ্তাহ পা হলেও পরিকল্পনামন্ত্রীর আইফোনটি এখনও উদ্ধার হয়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর