কুমিল্লার বুড়িচংয়ে ৭০ হাজার মণ আলুসহ একটি হিমাগার ধসে পড়েছে। মঙ্গলবার (০৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কাবিলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। মোকাম কোল্ড স্টোরেজ নামের এই হিমাগারটির বয়স ৫০ বছরেরও বেশি।
উপজেলার মোকাম ইউনিয়নের নামে নামকরণকৃত ৪ তলা ভবন বিশিষ্ট এই হিমাগারটি ধসে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, সকালে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে হিমাগারটি। খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
ধারণা করা হচ্ছে হিমাগারটিতে সংরক্ষণ করে রাখা ৭০ হাজার মণ আলুর ক্ষতি হতে পারে। হিমাগারের পাশে থাকা একটি গরুর খামারও এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
বার্তা বাজার/এসজে