বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ উদ্বোধন
জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপের উদ্বোধন করা হয়েছে।
জামালপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আযোজনে আজ সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ইসলামপুর উপজেলা (বালিকা) দল ৩-২ গোলে মাদারগঞ্জ উপজেলা (বালিকা) দলকে পরাজিত করে।
আলমগীর হোসেন/বার্তাবাজার/পি