করোনায় আক্রান্ত চেয়ারম্যান মোটরসাইকেলে ঘুরে বেড়ানো নিয়ে সমালোচনার ঝড়

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েও সোমবার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে বেড়াতে দেখা যায়। বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে উপজেলা ব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

একই সাথে প্রশাসনের দায়িত্বহীতনতার প্রশ্ন তুলেছেন অনেকে। এতে করে সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষার জন্য দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা নমুনা দেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। গত শনিবার (৬ জুন) সন্ধ্যায় পরীক্ষার রিপোর্টে পজেটিভ হয়। পরদিন তার বাড়ি লকডাউন করে উপজেলা নির্বাহী অফিসার।

তবে তিনি কোয়ারেন্টাইনে বাড়ির মধ্যে না থেকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে চেয়ারম্যান মোটরসাইকেলে বসে আছেন। একজন ব্যাক্তি মোটরসাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব কুমার মণ্ডল তার করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, সাইফুল ইসলামকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয় নিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেছেন, কোয়ারেন্টাইন উপেক্ষা করে তিনি বাইরে বেরিয়েছেন জানতে পারার সঙ্গে সঙ্গে তাকে আবারও বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচার সৃষ্টি হয়েছে। যেখানে সাতক্ষীরা জেলায় কঠোর লকডাউন চলছে। সেখানে প্রশ্ন উঠেছে করোনায় আক্রান্ত হয়ে বাড়ির বাহিরে ঘুরে বেড়ানো কতটা দায়িত্বহীনতা চেয়ারম্যানের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর