করোনায় ভগ্নস্তুপে পরিণত হওয়া ভারতের জন্য অবশেষে পাওয়া গেল সুখবর। তাদের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে এক লাখের নীচে।
২ মাসের চরম বিপর্যয়ের পর দেশটিতে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদিনে এই তথ্য জানানো হয়।
জানা যায়, ভারতে গত ২৪ ঘন্টায় ৮৬ হাজার ৪৯৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। এই সময়টায় মারা গিয়েছেন আরও ২ হাজার ১২৩ জন। যা পূর্বের দিনটার চেয়েও কম।
এখন পর্যন্ত ভারতে মোট করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪৭৩ জন। আর মৃতের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। টানা ১৫ দিন ধরে দেশটিতে শনাক্তের হার ১০ শতাংশের কম। গত একদিনে শনাক্তের হার ছিল ৪.৬২ শতাংশ।
এর আগে রোববার (০৬ জুন) দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয় ১ লাখ ৬৩৬ জন। প্রাণ হারান ২ হাজার ৪২৭ জন। শনিবার ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা যান ২ হাজার ৬৭৭ জন।
দেশটির মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে মহারাষ্ট্রে। এরপরের অবস্থান কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশে। তবে উত্তর প্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, গুজরাট ও পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যগুলোতেও শনাক্ত কমেনি।
বার্তা বাজার/এসজে