করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) গত একদিনে আরও ৮ মারা গেছেন। হাসপাতালের আইসিইউসন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন করোনায় শনাক্ত ছিল। বাকি ৫ জনের দেহে উপসর্গ ছিল ভাইরাসটির।
জানা যায়, মঙ্গলবার (০৮ জুন) সকাল নাগাদ রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৫৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১২৭ জন রাজশাহীর, ১০২ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ১১, পাবনার ৪, কুষ্টিয়ার ৩ ও জয়পুরহাটের ১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় ইউ ইউনিটে আরও ভর্তি হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৫, চাঁপাইনবাবগঞ্জের ১৪, নওগাঁর ১ ও নাটোরের দু’জন রয়েছে। ২৫৭ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন রোগী।
বার্তা বাজার/এসজে