হামাসের হুমকিতে প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েল

জেরুজালেম আল কুদস শহরে প্যারেড অনুষ্ঠানের আয়োজন করেছিল ইসরায়েল। কিন্তু ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে তারা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।

জানা যায়, আগামী বৃহস্পতিবার (১০ মে) ইসরায়েলের একট উগ্র গোষ্ঠি এই পতাকা মিছিল বা প্যারেডের আয়োজন করেছিল। তবে সোমবার (০৭ জুন) হামাস হুমকি দেয় এই প্যারেড বাতিল করার। যার প্রেক্ষিতে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ইসরায়েল।

এর আগে, হামাসের শীর্ষ পর্যায়ের নেতা খলিল হাইয়্যা হুমকি দিয়ে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে। এই হুমকির পরেই ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ পতাকা মিছিল করার অনুমতি না দেয়ার কথা জানান।

সম্প্রতি রক্তক্ষয়ী সংঘর্ষের পরে হামাস এখনও ক্ষিপ্ত হয়ে আছে ইসরায়েলের প্রতি। যুদ্ধচুক্তি ভঙ্গ করলে যেকোনো সময় ইসরায়েলে হামলা হতে পারে বলেীর আগেও হুমকি দিয়েছে হামাস। সূত্র : পার্সটুডে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর