টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবঙ্গু সেতু সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থে‌কেই মহাসড়‌কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বঙ্গবন্ধু সেতুতে রা‌তে পূূর্ব টোল প্লাজায় এবং সকা‌লে পশ্চিম পা‌ড়ে টোল আদায় বন্ধ ছিল।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রাতে ও ভোরে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। কাচামালসহ পণ্য পরিবহনগুলো বিপাকে পড়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে পুলিশ। দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর