নরসিংদীর রায়পুরায় ওয়ারেন্ট তামিল করতে গিয়ে ট্রেনের সাথে পুলিশের প্রাইভেট কারের ধাক্কায় দুই পুলিশ কর্মকর্তাসহ একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তারা হলেন এস আই শাহীন মিয়া, এস আই মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং অন্য একজনকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল। সোমবার ( ৭ জুন ) দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটায় সাপমারা রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, রাতে তিনজন একটি প্রাইভেট কারে করে ওয়ারেন্ট তামিল করতে থানা থেকে বের হন। প্রাইভেট কারের পিছনে একটি সিএন্ডজিতে ছিলো আরো দুই জন পুলিশ। রাত আনুমানিক পৌনে দুইটায় প্রাইভেট কারটি সামপারা রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্রগ্রাম গামী ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের এর সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি প্রাইভেট কারটিকে প্রায় ৫০ গজ টেনে হেঁচরে নিয়ে যায় এবং কারটি দুমড়ে মুচরে যায়। এতে প্রাইভেট কারে থাকা তিন পুলিশ গুরুতর আহত হন। পরে পিছনের সি এন জিতে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে থানায় খবর দেন।
তিনি আরো জানান- প্রাইভেট কারটি সামপাড়া রেল ক্রসিং পারপারের সময় রেলক্রসিং এর আশে পাশে ছিলো না কোন গেইট ম্যান এবং রেল ক্রসিং এর উপর কোন ব্যারিক্যাট ছিলনা।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি