বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৫১ হাজার ৮৯৩ জন। সুস্থ হয়েছে ১৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার ২৯২ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ১৪০ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ জন এবং মারা গেছে ৬ লাখ ১২ হাজার ৭০১ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন এবং মারা গেছে তিন লাখ ৫১ হাজার ৩৪৪ জন।
ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন এবং মারা গেছে চার লাখ ৭৪ হাজার ৬১৪ জন।
বার্তাবাজার/পি