১৩ জুন দেশে আসছে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ১৩ই জুন চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ৬ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার দুপুরে, রাজধানীর মহাখালীর বিসিপিএসে ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ওয়েভ ভালোভাবে মোকাবেলা করছে সরকার। সীমান্তবর্তী এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আগামী রবিবার চীনের উপহার হিসেবে দেয়া আরো ৬ লাখ ডোজ করোনার টিকা আসবে বাংলাদেশে।

এছাড়া কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, কোভ্যাক্সের কাছ থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ করোনার ভ্যাকসিন অগ্রাধিকারভিত্তিতে কাউকে দেয়া হবে না। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারাই পাবেন, চারটি কেন্দ্রে সিরিয়াল অনুযায়ী যারা আগে তারাই ফাইজারের টিকা পাবেন।

শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে শনিবার। দু’দিন পর সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে, জানানো হয় ৫ থেকে ১৯ শে জুন পর্যন্ত মোট ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর