হোমনায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৮ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও মাদ্রাসার ছাত্রসহ ১৮ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ফজুরকান্দি, ছোটঘারমোড়া,বড় ঘারমোড়া ও জয়পুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

এদের মধ্যে ১৬ জন ২৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিদের ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে একটি পাগলা কুকুর ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে কুকুরটি উপজেলার ফজুরকান্দি, ছোটঘারমোড়া,বড়ঘারমোড়া ও শ্রীপুর গ্রামে নারী, শিশু ও মাদ্রাসার ছাত্র সহ ১৮ জনকে কামড় দেয়। এদের মধ্যে ১০ জন শিশু ৩ জন নারী ও ৩ জন মাদ্রাসার ছাত্র ২ জন কিশোর রয়েছে। কিন্ত পাগলা কুকুরটিকে মারতে পারেনি এলাকাবাসি।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, কুকুরের কামড়ে আহত ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

তপন সরকার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর