মহাখালী বস্তিতে ত্রাণ মন্ত্রণালয়ের ৯শ’ প্যাকেট খাবার বিতরণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালীস্থ সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসাবে শুকনো ও অন্যান্য খাবারের ৯শ’ প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ প্রদান করা হয়।

বরাদ্দকৃত ৯শ’ প্যাকেট খাবার ৯শ’ পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া ও নুডুলস এ ৭টি আইটেম রয়েছে যা ৪ সদস্য বিশিষ্ট একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা যায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর